ব্রিসবেন টেস্ট ড্র

অনলাইন ডেস্ক
শেষ পর্যন্ত ড্র হয়ে গেল ব্রিসবেন টেস্ট। পঞ্চম দিনে ভারতের সামনে জয়ের জন্য ২৭৫ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামলেও প্রথমে আলোর স্বল্পতা এবং তারপর বৃষ্টির কারণে আর খেলাই শুরু করা যায়নি।

তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ আপাতত ১-১ থাকল। এরপরে বক্সিং ডে টেস্ট হবে মেলবোর্নে। তারপর সিরিজের শেষ টেস্ট সিডনিতে। ফলে টিম ইন্ডিয়ার সামনে এখনও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা বেঁচে থাকল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights