ভটভটি-মোটরসাইকেল সংঘর্ষে বাবা ও ছেলের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে ঘন কুয়াশার কারণে ভটভটি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

রবিবার সকালে ভুরুঙ্গামারী সোনাহাট স্থলবন্দর সড়কের পাটেশ্বরী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- কচাকাটা থানার সরকারটারি গ্রামের আব্দুল হামিদ এর ছেলে শহিদুল ইসলাম (৪৮) ও শহিদুলের ছেলে বিপ্লব (২৫)।

এলাকাবাসীরা জানান, মোটরসাইকেল চালক বিপ্লব হাসান ও তার বাবা সকালে ভুরুঙ্গামারী থেকে কচাকাটার বাড়ির দিকে আসছিলেন।এসময় পাটেশ্বরী এলাকায় এসে পৌঁছালে ভুরুঙ্গামারীগামী একটি ভটভটির সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলেই বাবা ছেলে মৃত্যুবরণ করেন। তারপরেও তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটেছে বলে মৃত্যুর কথা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights