ভয়ঙ্কর যে বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন বিমান

অনলাইন ডেস্ক

ভয়ঙ্কর বাংকার বাস্টার বোমা নিয়ে ইসরায়েলে ঝাঁকে ঝাঁকে নামল মার্কিন সামরিক বিমান।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়ে ৯টি মার্কিন সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। তেলআবিবের কাছে একটি বিমানঘাঁটিতে ওই বিমানগুলো অবতরণ করে। প্রতিটি বিমানই বাংকার বাস্টার বোমা দিয়ে বোঝাই ছিল।

ইসরায়েলি সংবাদমাধ্যম কান জানিয়েছে, মধ্যাঞ্চলীয় ইসরায়েলের তেল আবিবের কাছে নেভাতিম বিমানঘাঁটির অবস্থান। সেখানেই বাংকার বাস্টার বোমা ও অন্যান্য প্রতিরক্ষা অস্ত্রশস্ত্র নিয়ে ৯টি মার্কিন পরিবহন বিমান অবতরণ করেছে।

হঠাৎ করে কেন এত এত বোমা নিয়ে ইসরায়েলে মার্কিন বিমান অবতরণ করল তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, তেহরান-ওয়াশিংটনের মধ্যে পরমাণু আলোচনা ব্যর্থ হলে যৌথ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল। আর সে ভাবনা থেকেই হয়তো ওই বোমা সেখানে মজুত করা হচ্ছে। অবশ্য এ নিয়ে এখনও মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। সূত্র: মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি, প্রেসটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights