ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির পাঁচ অধ্যাপক

শাবিপ্রবি প্রতিনিধি:

গবেষণায় বিশেষ অবদানের জন্য ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড-২০২৪ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পাঁচ অধ্যাপক। শনিবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে ‘গবেষণা ও উদ্ভাবন’ শীর্ষক সম্মেলনে এ সম্মাননা দেওয়া হয়।

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ডপ্রাপ্ত গবেষকেরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান খান, বন ও পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক আবু সাঈদ আরফিন খান, পলিমারবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান, জীবপ্রযুক্তি ও জিন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক নুরুন্নবী আজাদ ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক তারিক আজিজ।

সম্মেলনে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্র্বতী সরকারের শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম. আমিনুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. আনোয়ার হোসেন, শাবিপ্রবির কোষাধ্যক্ষ মো. ইসমাইল হোসেন, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হোসাইন আল মামুন ও পূবালী ব্যাংকের উপপরিচালক আহমেদ এনায়েত মনজুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights