ভাঙারি ব্যবসায়ী সোহাগ হত্যায় আরও দুই আসামি গ্রেফতার

অনলাইন ডেস্ক
রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের (মিটফোর্ড হাসপাতাল) সামনে ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) হত্যার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার সকালে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজিব ও সজিব। দু’জনই এ মামলার এজহারনামীয় আসামি। ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী এলাকা থেকে রবিবার তাদের গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সোহাগ হত্যার ঘটনায় মোট সাতজনকে গ্রেফতার করা হলো।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ৯ জুলাই সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগকে কুপিয়ে ও পরে এলোপাতাড়িভাবে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে হত্যা করে। এ সময় লাশের ওপর তাদের লাফাতেও দেখা যায়।

গত ১১ জুলাই পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি মাহমুদুল হাসান মহিন (৪১) ও তারেক রহমান রবিনকে (২২) গ্রেফতার করে। এ সময় গ্রেফতার তারেক রহমান রবিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) আলমগীর (২৮) ও মনির ওরফে ছোট মনির (২৫) নামে আরও দু’জনকে গ্রেফতার করে।

গত শনিবার রাতে মো. টিটন গাজী (৩২) নামে আরও এক এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্যবসায়ী সোহাগ হত্যায় মোট সাতজনকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights