ভাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ভাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ কমিটির ভাঙ্গা উপজেলার সভাপতি সাবেক ও ভাঙ্গা কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মো. মোসায়েদ হোসেন ঢালী।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. হেদায়েত হোসেনের সঞ্চালনায় ‌‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক’ আলোচনা সভায় বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা তানভীর আহমেদ জোবায়ের, ভাঙ্গা মহিলা কলেজের সহকারী অধ্যাপক মিয়া মো. এনায়েত হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আশরাফ হোসেন, নাগরিক কমিটির সুভাষ মন্ডল, ভাঙ্গা থানার উপ পরিদর্শক রাকিবুল ইসলাম প্রমুখ। আলোচনা সভার পূর্বে ভাঙ্গা উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights