ভাঙ্গায় ইয়াবা ও গাঁজাসহ আটক ২
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় ৪৯০ পিস ইয়াবা এবং ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী পিতা ও পুত্রকে আটক করেছে ফরিদপুরের গোয়েন্দা পুলিশ। শনিবার দিবাগত রাত ৯টার দিকে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের পশ্চিম আলগী এলাকার হরিরহাট মাছ বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো বাবা মোঃ উথান শেখ (৫৫) এবং ছেলে মোঃ মামুন শেখ (২১)। তাদের বাড়ি আলগী ইউনিয়নের পশ্চিম আলগী গ্রামে ।
ফরিদপুর জেলা গোয়েন্দা পুলিশের ভাঙ্গা জোনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তিনি বলেন, আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় মামলা হয়েছে।
