ভাঙ্গায় বীরকন্য প্রীতিলতার আত্মহুতি দিবস পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ভাঙ্গায় বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের ৯২তম আত্মহুতি দিবস পালিত হয়েছে। দিবস উপলক্ষে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে ভাঙ্গা পৌরসভার ভাঙ্গা কাজী শামসুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজতান্ত্রিক মহিলা ফোরাম ও বিজ্ঞান আন্দোলন মঞ্চ এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মাহমুদা হোসেন।

প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাঙ্গা সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের সাবেক অধ্যক্ষ মোসায়েদ হোসেন ঢালী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী শামসুন্নেসা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির, বিদ্যালয়ের শিক্ষার্থী মারিয়া ইসলাম, ঋতৃকা সাহা, অংকিতা, রাবেয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের ফরিদপুর জেলার সমন্বয়কারী সজল বাড়ৈ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights