ভাঙ্গায় ভাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় মালয়েশিয়া প্রবাসী আপন দুই ভাইকে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার দুপুরে ভাঙ্গা বাজারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মালয়েশিয়া প্রবাসী আপন দুই ভাই পান্নাল মোল্লা ও রুবেল মোল্লা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পান্নাল মোল্লা ও রুবেল মোল্লা বলেন, গত ১১ জানুয়ারি ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের ছোট খারদিয়া গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাওছার হোসেন (আদম কাওছার) এর পক্ষের সাথে মাতুব্বর কাওছারের পক্ষের সংঘর্ষ হয়। সংঘর্ষে কয়েকজন আহত হয়।
সংঘর্ষের সময় মালয়েশিয়া প্রবাসী আমরা আমরা দুই ভাই (পান্নাল ও রুবেল মোল্লা) ভাঙ্গা পৌরসভার দাড়িয়ার মাঠ মহল্লায় আমাদের নিজের বাড়িতে অবস্থান করি। পুলিশ আমাদের মোবাইল কললিস্টও দেখেছে। কিন্তু তারপরও প্রায় ৫ কিলোমিটার দূরে গিয়ে কিভাবে আমরা মারামারি করলাম, প্রশ্ন রাখলাম। আমরা গ্রামে বসবাস করি না। তারপরও ছোট খারদিয়া গ্রামে মারামারির ঘটনায় আমাদের দুই ভাইকে আসামি করা হল। বর্তমানে মামলার আসামি হওয়ার কারণে আমরা দুই ভাই বিদেশে যেতে পারছি না। এ সময় আরো উপস্থিত ছিলেন পান্নাল মোল্লার মা হাসিনা বেগম।

এই বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার এসআই মোশারফ হোসেন জানান, এই মামলাটি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষ যদি কেউ ঘটনার সাথে জড়িত না থাকে, প্রতিবেদন দেওয়ার সময় তাদের নাম বাদ দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights