ভাঙ্গায় সাংবাদিক গৌতম দাসের মৃত্যুবার্ষিকী পালিত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সন্ত্রাসীদের হাতে নিহত নির্ভীক সাংবাদিক গৌতম দাসের ১৯তম মৃত্যু বার্ষিকী জন্মস্থান ভাঙ্গায় পালিত হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) সকাল ১০ টার দিকে ভাঙ্গা পৌরসভার চন্ডীদাসদী মহল্লায় গৌতম দাসের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রতিদিনের ভাঙ্গা প্রতিনিধি অজয় দাস, কালের কণ্ঠের দিলীপ দাস, সমকালের সাইফুল ইসলাম শাকিল, দৈনক প্রলয় পত্রিকার নির্বাহী সম্পাদক শহীদুল ইসলাম ও ফরিদপুর অঞ্চলের ক্রাইম রিপোর্টার মারিয়া ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, ২০০৫ সালের ১৭ নভেম্বর ফরিদপুর শহরে দৈনিক সমকাল ব্যুরো অফিসে শ্বাসরোধ করে হত্যা করা হয় গৌতম দাসকে। ২০১৩ সালের ২৭ জুন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূরউদ্দিন গৌতম দাস হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে নয়জন আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights