ভাঙ্গায় ১০ কেজি গাঁজাসহ দম্পতি আটক

ভাঙ্গা প্রতিনিধি

ফরিদপুরের ভাঙ্গায় অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ মো. সবুজ মিয়া ( ৪০) এবং আরজু আক্তার স্বর্ণালী (৩২) নামে এক দম্পতিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (৩ জুন) দুপুরে তাদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ভাঙ্গা জোন) মো. মামুনুর রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের আজামভিটা নামক স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃত দম্পতির বাড়ি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানার শদিলাই গ্রামে। তবে আরজু আক্তার স্বর্ণালীর বাবার বাড়ি ভাঙ্গার চৌকিঘাটা গ্রামে।

এ ব্যাপারে গোয়েন্দা পুলিশের এসআই হাফিজুর রহমান বাদী হয়ে আটক স্বামী-স্ত্রীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাঙ্গা থানায় একটি মামলা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights