ভাতার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও কর্মবিরতি পালন করেছে ডিপ্লোমা ইন্টার্ন নার্সবৃন্দ। রবিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়।

এতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে কর্মরত ডিপ্লোমা ইন্টার্ন নার্স ও মিডওয়াইফদের সাথে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরাও একাত্মতা প্রকাশ করে অংশ নেন। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের সহসভাপতি রবিন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তানজিলা আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সামিয়া আক্তার প্রমূখ।

এ সময় বক্তারা বলেন, জনসাধারণের স্বাস্থ্য সেবা নিশ্চিতে ডিপ্লোমা ইন্টার্ন নার্সরা দিনরাত সমানতালে ভূমিকা রাখলেও তারা অবহেলিত ও বঞ্চিত। নিয়ম অনুযায়ী ইন্টার্ন ভাতা প্রদানের কথা উল্লেখ থাকলেও ইন্টার্ন চলাকালীন কোনো ভাতা দেয়া হচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্টদের জানালোও কোনো সমাধান মিলছে না। ইন্টার্ন বিষয়ে কোনো সুরাহা না হওয়া পর্যন্ত এই কর্মবিরতি অব্যাতহ থাকবে। মানববন্ধন শেষে তারা হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights