ভারতকে ১২৮ রানের টার্গেট দিল বাংলাদেশ
অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নেমে ১২৭ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ। সর্বোচ্চ অপরাজিত ৩৫ রান করেন মেহেদী হাসান মিরাজ।
টেস্টের হতাশার পর ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নেমেছিল বাংলাদেশ। তবে টস হেরে ব্যাটিংয়ে এসে সেই ঘুরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই দেখা যায়নি। ভারতের বোলিংয়ের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করছে বাংলাদেশ।
