ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আইনজীবীদের লংমার্চ

সিরাজগঞ্জ প্রতিনিধি
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঢাকা থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ পর্যন্ত আইনজীবীদের লংমার্চ কর্মসূচি চলছে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব থেকে ভয়েস অব লইয়ার্স বাংলাদেশ এ কর্মসূচি শুরু করে। বিকেল সাড়ে তিনটার দিকে লংমার্চটি সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে পৌঁছায়।

এ সময় সেখানে আলোচনাসভা আয়োজন করা হয়। সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রফিক সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, ভয়েস অব লইয়ার্স বাংলাদেশের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট আশরাফ উজ জামান, লংমার্চ বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান অ্যাড. শাহ আহমেদ বাদল, সমন্বয়ক দেলওয়ার হোসেন, তাসমিন রানা ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ভারত বাংলাদেশের ৫৪টি নদীতে একতরফাভাবে ইচ্ছেমতো পানি দিচ্ছে আবার বন্ধ করছে। এতে বাংলাদেশ চরম ক্ষতির মুখে পড়েছে। সীমান্তে বিএসএফ প্রতিনিয়ত মানুষ হত্যা করছে। তারা খুনি হাসিনা ও তার দোসরদের সহযোগিতা করছে, আশ্রয় দিয়েছে। পার্বত্য এলাকার সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীকে মদত দিচ্ছে।

বক্তারা আরও বলেন, বাণিজ্য ভারসাম্যহীনতা, রাজনৈতিক অবিশ্বাস ও অভ্যন্তরীণ প্রভাব বিস্তার করছে ভারত। বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় তাদের সব ধরনের চক্রান্ত নস্যাৎ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights