ভারতীয় ভিসা বিলম্বে পাকিস্তানের বিশ্বকাপ প্রস্তুতি ব্যাহত

অনলাইন ডেস্ক

ভারতীয় ভিসা জটিলতায় পড়েছে পাকিস্তান ক্রিকেট দল। ২৭ সেপ্টেম্বর বুধবার ভারতে যাওয়ার কথা বাবর আজমদের। কিন্তু এখনও ভারতে যাওয়ার ভিসা পাননি বাবর আজমরা। ভিসা না পাওয়ায় ভারতে যাওয়ার দিন নিশ্চিত নয় বাবর আজমদের।

এ ঘটনায় পাকিস্তান ক্রিকেট বোর্ড অসন্তোষ প্রকাশ করেছে।

বুধবার সকাল লাহোর থেকে দুবাই যাওয়ার কথা পাকিস্তান ক্রিকেট দলের। সেখান থেকে হায়দরাবাদ যাবেন বাবর আজমরা। সেখানেই অনুশীলন ম্যাচ খেলার কথা পাকিস্তানের। বিশ্বকাপের প্রথম ম্যাচও সেখানেই খেলার কথা তাদের। কিন্তু এখনও ভিসা পায়নি পাকিস্তানের ক্রিকেটারেরা। বাকি দেশের ক্রিকেটারেরা যদিও ভিসা পেয়ে গেছেন। নেদারল্যান্ডস ইতোমধ্যে অনুশীলনও শুরু করে দিয়েছে।
পাকিস্তান বোর্ডের তরফে আইসিসিকে এ ঘটনা জানানো হয়েছে। সোমবার সরকারি কাজের সময় শেষ হয়ে গেছে। এখনও ভারতে যাওয়ার প্রয়োজনীয় ভিসা পাননি ক্রিকেটারেরা। এতে বিরক্ত পিসিবি ইতোমধ্যেই আইসিসিকে লিখিত ভাবে অভিযোগ জানিয়েছে। সব দেশ ভিসা পেলেও তারা এখনও না পাওয়ায় বিরক্ত বোর্ড। আইসিসিকে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে পিসিবি।

ভিসা না পাওয়ায় পাকিস্তানের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। দুবাই গিয়ে দলের বিশেষ প্রস্তুতির পরিকল্পনা বাতিল করতে হয়েছে পাকিস্তানকে।

যদিও ৫ অক্টোবর থেকে শুরু বিশ্বকাপ। ভারতে খেলতে যাওয়ার ভিসার জন্য এখনও অপেক্ষায় রয়েছেন বাবর আজমরা। বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার কথা তাদের। প্রথম প্রস্তুতি ম্যাচ ২৯ সেপ্টেম্বর। নিউজিল্যান্ডের সঙ্গে সেই ম্যাচ খেলতে হায়দরাবাদে যাওয়ার কথা বাবরদের। কিন্তু এখনও ভারতে যাওয়ার ছাড়পত্র পাননি তারা।

বাবর আজমদের পরিকল্পনা ছিল আগে দুবাই যাওয়ার। সেখানে দলের মধ্যে সঙ্গতি বৃদ্ধি করার জন্য যেতেন তারা। দু’দিন সেখানে কাটিয়ে তার পর হায়দরাবাদ যাওয়ার কথা পাকিস্তান দলের। কিন্তু ভিসা পেতে দেরি হওয়ায় দুবাইয়ে আর সময় কাটানোর সুযোগ পাবেন না তারা। লাহোর থেকে ২৭ সেপ্টেম্বর দুবাই যাবেন বাবররা। সেখান থেকে হায়দরাবাদ চলে আসবেন। কিন্তু সোমবার পর্যন্ত ভিসার অপেক্ষায় তারা। মাঝে আর একদিন।

সূত্র : আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights