ভারতের কাছে বড় হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে ভারতের কাছে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

রবিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের বেইউমাস ওভালে বাংলাদেশের দেওয়া ৬৫ রানের লক্ষ্য ৭.১ ওভারে ৮ উইকেট হাতে রেখেই টপকে যায় ভারতের মেয়েরা।

৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারতের মেয়েরা। দলীয় ২৩ রানে উইকেট হারালেও ওপেনার তৃষ্ণা গঙ্গাদি ৩১ বলে ৪০ রান করেন। সানিকা চাল্কে ১১ রান ও অধিনায়ক নিকি প্রসাদ ৫ রান করে অপরাজিত থাকেন।

এর আগে টুর্নামেন্টে টিকে থাকতে কার্যত জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এমন লক্ষ্যে শুরুটা ভালো হলো না জুনিয়র টাইগ্রেসদের। টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলতে পেরেছে বাংলাদেশ। দলের হয়ে ২৯ বলে ২১ রানের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অধিনায়ক সুমাইয়া আক্তারের। ১৪ রান করেন জান্নাতুল মাওয়া। এ ছাড়া আর কেউই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেননি।

এ পর্বে দু’টি ম্যাচ খেলবে জুনিয়র টাইগ্রেসরা। ভারত ছাড়াও ওয়েস্ট ইন্ডিজের যুবা মেয়েদের মুখোমুখি হবে বাংলাদেশ। একই ভেন্যুতে ক্যারিবীয়দের বিপক্ষে আগামী ২৮ জানুয়ারি খেলতে নামবে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights