ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে কথা বললেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক
পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

এ সময় তিনি উভয়পক্ষকে দুই দেশের উত্তেজনা কমানোর উপায় খুঁজে বের করার আহ্বান জানানন।

মুনিরের সঙ্গে ফোনালাপের বিষয়ে রুবিও বলেছেন, ‘ভবিষ্যতে সংঘাত এড়াতে গঠনমূলক আলোচনা’ শুরু করতে যুক্তরাষ্ট্র সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে।

অন্যদিকে এস জয়শঙ্করের সঙ্গে কথা বলার সময় উভয় পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন রুবিও। সূত্র: বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights