ভারতের বাজারকে ‘না’,পাকিস্তানের ধাক্কা নাকি কৌশলী সিদ্ধান্ত?

অনলাইন ডেস্ক

ভারতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সম্প্রচার আপাতত বন্ধ থাকলেও আন্তর্জাতিক বাজারে টুর্নামেন্টটির কদর বেড়েছে চোখে পড়ার মতো। একাদশ আসরের মিডিয়া স্বত্ব আগের মৌসুমের তুলনায় প্রায় দেড় গুণ বেশি দামে বিক্রি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের এবারের আসর। এই প্রথমবারের মতো সরাসরি নিলামের মাধ্যমে দল গঠন করবে ফ্র্যাঞ্চাইজিগুলো, যার নিলাম অনুষ্ঠিত হবে ১১ ফেব্রুয়ারি।

ভারত বাদ দিয়ে এক বছরের জন্য পিএসএলের বৈশ্বিক মিডিয়া স্বত্ব পেয়েছে ওয়ালি টেকনোলজি। পিসিবির নির্ধারিত রিজার্ভ মূল্যের চেয়েও বেশি দর হাঁকিয়ে স্বত্বটি নিশ্চিত করে প্রতিষ্ঠানটি। যদিও মোট আর্থিক অঙ্ক প্রকাশ করা হয়নি, গণমাধ্যমের তথ্য অনুযায়ী আগের মৌসুমের তুলনায় এবারের চুক্তির মূল্য বেড়েছে প্রায় ১৪৯ শতাংশ।

রেকর্ড দামে মিডিয়া স্বত্ব বিক্রি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পিএসএলের প্রধান নির্বাহী সালমান নাসির। তিনি বলেন, এই চুক্তি পিএসএলের ব্র্যান্ড ভ্যালু, প্রতিযোগিতার মান এবং বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ বৃদ্ধির স্পষ্ট প্রমাণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights