ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নেই রশিদ খান

অনলাইন ডেস্ক

ইনজুরি কাটিয়ে পুরোপুরি সেরে না ওঠায় ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন আফগান স্পিন তারকা রশিদ খান। তিন ম্যাচ সিরিজের প্রথমটি মাঠে গড়ানোর আগে দলের ‘মূল অস্ত্র’কে হারানোর কথা জানান আফগান অধিনায়ক ইব্রাহীম জাদরান।

গতকাল বুধবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সে (রশিদ) পুরোপুরি ফিট নয়, কিন্তু আমাদের সঙ্গে যাবে। সে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে এবং আশা করি যত দ্রুত সম্ভব সে (দলে) ফিরবে। আমরা (পুরো) সিরিজে তাকে মিস করবো।’

সম্প্রতি পিঠের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে রশিদের। সেরে না উঠলেও দলের সঙ্গে ভারত সফরে যাচ্ছেন তিনি। দলে মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, নূর আহমেদ এবং কায়েস আহমেদের মতো স্পিনার আছে; তাই রশিদের অনুপস্থিতি দলে খুব বেশি প্রভাব ফেলবে না বলেই মনে করেন ইব্রাহীম জাদরান, ‘রশিদের অভিজ্ঞতাকে আমরা মিস করবো। তবে সে না থাকলেও আমাদের মুজিব, নবি, নূর এবং কায়েসের মতো কোয়ালিটি স্পিনার আছে। তারা অনেক ম্যাচ খেলেছে এবং তাদের ওপর আমাদের বিশ্বাস আছে।’
জাদরান আরও বলেন, ভারতের বিপক্ষে তাদের মাটিতে ভালো করতে হলে তার দলকে ব্যাটিংয়ে আরও উন্নতি করতে হবে। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে দুই ‘ব্যাটিং লিজেন্ড’ বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এরইমধ্যে ফিরিয়ে এনেছে ভারত। সবমিলিয়ে কঠিন লড়াইয়ের আগে নিজেদের ‘দুর্বলতা’র বিষয়টি খোলাসা করে দিলেন আফগান অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights