ভারতে ফিলিস্তিনের পক্ষে পোস্টার, গ্রেফতার ৭

অনলাইন ডেস্ক

‘ফ্রি গাজা, ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান লিখে পোস্টার লাগোনোর অভিযোগে ভারতের উত্তর প্রদেশে সাতজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ-তারা ইসরায়েলি পণ্য বয়কটের আহ্বান জানিয়েছিলেন।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার বরাতে সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

প্রতিবেদনে বলা হয়, দেশটির উত্তরপ্রদেশের সম্ভল জেলায় এই গ্রেফতারের ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ কর্মকর্তা বানিয়াথির রাম বীর সিং বলেন, পোস্টারগুলোতে ইসরায়েলি পণ্যের বয়কটের ডাক ছিল। সিসিটিভি ফুটেজ দেখে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে।

অপরদিকে, ভারতে যখন হিন্দুত্ববাদী সংগঠনগুলো ইসরায়েলের পক্ষে প্রকাশ্যে র‍্যালি করছে, তখনই মোদি সরকারের এই ধরপাকড় প্রশ্ন তুলছে রাজনৈতিক পক্ষপাত ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে।

আল-জাজিরার প্রতিবেদন বলছে, ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মামলার কার্যক্রম চললেও ভারত সেই দেশকেই অস্ত্র সরবরাহ করছে।

বিশ্লেষকদের মতে, নরেন্দ্র মোদি ও বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে ভারত-ইসরায়েল সম্পর্ক অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন অনেক ঘনিষ্ঠ। ফলে সরকারের পক্ষ থেকে ফিলিস্তিনপন্থি যে কোনো কার্যক্রমকে দমন করার প্রবণতা দেখা যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights