ভারত-পাকিস্তানকে সামরিক সংযম দেখাতে জাতিসংঘের আহ্বান

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ভারতের সামরিক হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। বিবিসির খবরে বলা হয়, জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক এক বিবৃতিতে বলেন, “নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।”

তিনি বলেন, ভারত ও পাকিস্তানকে সর্বোচ্চ সামরিক সংযম দেখানোর আহ্বান জানানো হয়েছে। মহাসচিবের মতে, “ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত এই বিশ্ব আর বহন করতে পারবে না।”

জাতিসংঘের এই বিবৃতি এমন সময়ে এসেছে, যখন দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে এবং পাল্টাপাল্টি সামরিক পদক্ষেপে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়েছে।

মঙ্গলবার রাতে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানে অন্তত তিনজন নিহত এবং ১২ জন আহত হন। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতের হামলার ঘটনায় পাকিস্তান সেনাবাহিনী কড়া হুঁশিয়ারি দিয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, “এই হামলার জবাব পাকিস্তান উপযুক্ত সময় ও স্থানে দেবে।”

এরই মধ্যে পাকিস্তান দুটি ভারতীয় যুদ্ধবিমান এবং একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এই তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রঃ বিবিসি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights