ভারত পুশইনের মাধ্যমে দেশে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ঘটাচ্ছে: জাগপা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) নেতৃবৃন্দ বলেছেন, ‘৫ আগস্টের পরাজিত শক্তি আওয়ামী লীগ এবং হিন্দুস্থান প্রতিশোধ নেওয়ার জন্য মুখিয়ে আছে। চারপাশে গভীর ষড়যন্ত্র চলছে। খুনি হাসিনার মাফিয়া চক্র প্রশাসনসহ সকল জায়গায় সক্রিয়। ভারত পুশইনের মাধ্যমে সন্ত্রাসীদের দেশে প্রবেশ করাচ্ছে। আমাদের ঐক্যবদ্ধ এবং সতর্ক থাকতে হবে।’

শনিবার (৬ জুলাই) ঝালকাঠি সদর উপজেলার চৌরাস্তা মোড়, কালী মন্দির, নেছারাবাদ মাদ্রাসা ও কাঁচা বাজার এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ শেষে এক পথসভায় এসব কথা বলেন জাগপা নেতৃবৃন্দ। মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল ষষ্ঠ দিনের কার্যক্রম।

পথসভায় ভারতীয় আগ্রাসন, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান।

এসময় আরও বক্তব্য রাখেন জাগপা প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, জাগপা নেতা আলী ফকির, সাজু মিয়া, মিজানুর রহমান, আসাদুজ্জামান নুর, জনি নন্দী, খান আতাউর রহমান আদর, আবদুল করিম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights