ভালুকায় চার কবরের কঙ্কাল চুরি

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে চারটি কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে উপজেলার মেদুয়ারী গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে পথচারীরা দেখতে পান উপজেলার মেদুয়ারী ইউনিয়নের মেদুয়ারী গ্রামের আরফান আলী ও গিয়ার উদ্দিনের পারিবারিক কবরস্থান থেকে চারটি কবর খুঁড়ে কঙ্কালগুলো চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

আরফান আলী জানান, প্রায় ৯ বছর আগে তার মা মানিকজান মারা যান। তাছাড়া তার ভাই আলাল উদ্দিন ৬ বছর আগে ও আব্দুল ওয়াহাব এক বছর দুই মাস আগে মারা যান। এছাড়া প্রতিবেশি গিয়াস উদ্দিন ওরফে গেনু শেখ গত ৬ মাস আগে মারা গেছেন। সংঘবদ্ধ চোরেরা রাতের আঁধারে চারটি লাশের কঙ্কাল চুরি করে নিয়ে গেছে।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে কঙ্কাল চুরির ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights