ভালুকায় চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার, গ্রেফতার ২

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় থানা পুলিশের অভিযানে চুরি যাওয়া অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আবুল কালাম আজাদ ও এসআই নজরুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জামিরদিয়া মাস্টার বাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (২৬) ও সিডস্টোর বাজার এলাকা থেকে মিলন মিয়াকে (২৫) গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিডস্টোর বাজার এলাকায় শিপন মিয়ার অটোরিকশার গ্যারেজ থেকে যন্ত্রাংশ খোলা অবস্থায় অটোরিকশাটি জব্দ করা হয়।

ভালুকা মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, দীর্ঘদিন যাবৎ চোর চক্রটি অভিনব কায়দায় অটোরিকশা চুরি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভালুকা মডেল থানা পুলিশের একদল চৌকস অভিযানিক দল অভিযান চালিয়ে বিল্লাল হোসেন ও মিলন মিয়াকে গ্রেফতার করে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করে। তাদের নামে নিয়মিত মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights