ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মেহেদী হাসান রুবেল মারা গেছেন। মঙ্গলবার সকালে উপজেলার বিরুনীয়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদী হাসান রুবেল (৩০) বিরুনীয়া ইউনিয়নের গোয়ারী গ্রামের ফিরুজ মিয়ার বড় ছেলে।

স্থানীয়রা জানান, সকালে মৎস্য খামারে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় রুবেল। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান রুবেলকে মৃত ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights