ভালুকায় মনোনয়নপত্র দাখিল করেছেন ৮ জন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ-১১ ভালুকা আসন থেকে মনোনয়ন দাখিলের শেষ দিনে সহকারী রিটার্নিং অফিসারের কাছে মোট আটজন মনোনয়ন পত্র দাখিল করেছেন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি (জাপা), তৃণমূল বিএনপি, তরিকত ফেডারেশন, সুপ্রিম পার্টি ও আওয়ামী লীগের তিনজন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।

মনোনয়নপত্র দাখিল করেছেন কাজিম উদ্দিন আহম্মদ ধনু (আওয়ামী লীগ), জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ ওয়াহেদ (স্বতন্ত্র), উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা (স্বতন্ত্র), মো. হাফিজ উদ্দিন মাস্টার (জাপা), এবিএম জিয়া উদ্দিন বাসার (সুপ্রিম পার্টি) মো. নাসির উদ্দিন (তণমূল বিএনপি), মো. কায়কোবাদ হোসেন (তরিকত ফেডারেশন), ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি হাজী আব্দুর রহমান (স্বতন্ত্র)।

সহকারী রিটার্নিং অফিসার এরশাদুল আহমেদ জানান, ১১ জন প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। জমার শেষ দিনে ৮ জন জমা দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights