ভালুকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে যানজট নিরসন ও নির্বিঘ্নে যানবাহন চলাচলের জন্য ভালুকা উপজেলার মাস্টার বাড়ি এলাকায় মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা দোকান পাট ভেঙে দেওয়া হয়েছে। বুধবার দুপুর থেকে বিকাল পর্যন্ত পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহাম্মেদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন, হবিরবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ বাচ্চু, ভরাডোবা হাইওয়ে থানার ইনচার্জ রিয়াদ মাহমুদসহ সড়ক জনপদ বিভাগের কর্মকর্তাবৃন্দ।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান, পবিত্র ঈদে ঘরমুখো মানুষ যেন নিরাপদে বাড়ি পৌঁছাতে পারে এবং সড়কের যান চলাচলের কোনো অসুবিধা না হয়, সে জন্য মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights