ভালুকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ভালুকায় শিল্প পুলিশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার বিকালে ভরাডোবা উচ্চ বিদ্যালয় মাঠে শিল্প পুলিশ-৫ এর উদ্যোগে ৩০০শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিানে পুলিশ পরিদর্শক কামরুজ্জামানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভরাডোবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম তরফদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী সাইদুর রহমান, ভরাডোবা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আমির হামজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights