ভালুকায় স্বেচ্ছাসেবক লীগের আনন্দ র‍্যালি

ভালুকা প্রতিনিধিঃ

ময়মনসিংহ ভালুকায় নবগঠিত পৌর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর স্বেচ্ছাসেবক লীগের নবগঠিত কমিটির সভাপতি এস এম মহসিন শাওন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফেরদৌসের নেতৃত্বে ওই আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের সামনে থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভালুকা বাসস্ট্যান্ড সংলগ্ন ওয়াহেদ টাওয়ারের সামনে গিয়ে মিলিত হয়।

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এস এম মহসিন শাওন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান ফেরদৌস। এসময় পৌর স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights