ভালুকা প্রেসক্লাবের সভাপতি মাইন উদ্দিন, সম্পাদক আলমগীর
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. মাইন উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মো. আলমগীর হোসেন। শনিবার বিকালে ক্লাব মিলনায়তনে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে প্রেসক্লাবের মোট ৪১ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এ ছাড়া সহ-সভাপতি মো. আতাউর রহমান তরফদার, এম. এ সামাদ মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পদে আলী আকবর সাজু, কোষাধ্যক্ষ পদে আসাদুজ্জামান ফজলু, ক্রীড়া সম্পাদক পদে মো. মোবাশ্যারুল ইসলাম সবুজ, সাহিত্য সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত মো. আসাদুজ্জামান সুমন, দপ্তর সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন তরফদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে কার্যকরী সদস্য পদে কামরুল হাসান পাঠান কামাল, মো. কামরুজ্জামান মানিক, কামরুল এহসান চন্দন, মো. শাহাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দায়িত্বপ্রাপ্ত নির্বাচন সংশ্লিষ্টরা সার্বিক দায়িত্ব পালন করেন।
প্রেসক্লাবের সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
