ভালোবাসার মাঝে লুকিয়ে থাকা ত্যাগের গল্প ‘ব্যথার বাগান’

অনলাইন ডেস্ক
ভালোবাসা, বন্ধুত্ব, বিশ্বাস ও ত্যাগের গল্পে পরিচালক ইফফাত জাহান মম নির্মাণ করেছেন নাটক ‘ব্যথার বাগান’। কিঙ্কর আহসানের গল্পে নাটকটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও আইশা খান।

নির্মাতা মম বলেন, “ভালোবাসা ও বন্ধুত্বের গল্পের নাটক ‘ব্যথার বাগান’। এই নাটকে সম্পর্কের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে।” নাটকে একটি গানও রয়েছে। যা দর্শকের পছন্দ হবে বলে মনে করেন পরিচালক।

কে এস এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে নাটকটি এসেছে বলে জানিয়েছেন মম। মম জানান, এই নাটকের গান পছন্দ করবেন তরুণেরা। জাহিদ নীরবের সংগীতায়োজনে এতে কণ্ঠ দিয়েছেন মাশা ইসলাম ও হাসিবুল নিবীর। গানটি লিখেছেন তারিক তুহিন।

তৌসিফ মাহবুব প্রথমে র‌্যাম্পের মাধ্যমে মিডিয়াতে আসেন। এরপরে ২০১০ সালের দিকে আদনান আল রাজিবের পরিচালনায় নেসক্যাফের ‘গেট সেট গো’ বিজ্ঞাপনে গিটারিস্টের ভূমিকায় অভিনয় করেন। টিভিসি করার ৪ বছর পর ২০১৩ সালে রাজিব এর পরিচালনায় এবং এয়ারটেল পরিবেশিত “অল টাইম দৌড়ের উপর” নাটকে প্রথম কাজ করেন।

নাটক, ওয়েব সিরিজের পাশাপাশি বড় পর্দায় কাজ করেও দর্শকের মন জয় করেছেন অভিনেত্রী আইশা খান। আইশা তার অভিনয়গুণের পাশাপাশি তার ব্যক্তিত্ব, চিন্তাধারা ও পোশাক-আশাকের রুচির জন্যও প্রশংসিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের পোশাক নিয়ে কথা বলতে শোনা যায় আইশাকে। সেখানে অভিনেত্রী নিজেকে সেই পুরনো দিনের মানুষের সঙ্গেই তুলনা করেন।

আইশার কথায়, ‘আমি খুবই ব্যাকডেটেড একটা মানুষ, একটুও ফ্যাশনেবল কিংবা ফ্যাশন সচেতনও না। আমার কাছে মনে হয়, আমি যা পরে কমফোর্টেবল- যা আমি ক্যারি করতে পারব। আমি সে ধরনের পোশাক, মেকআপ পরিধান করতে পছন্দ করি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights