ভাষা শহীদদের প্রতি রেড ক্রিসেন্টের শ্রদ্ধা

অনলাইন ডেস্ক
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল টিমের সাথে সমন্বয় করে জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা প্রদানে কাজ করেছে ৫ সদস্যের রেড ক্রিসেন্ট মেডিকেল টিম।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানানো হয় ভাষার জন্য আত্মত্যাগকারী শহীদদের প্রতি।

সোসাইটির লিগ্যাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক খন্দকার এনায়তুল্লাহ একরাম পলাশের নেতৃত্বে সোসাইটির বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ১৫জন স্বেচ্ছাসেবকের উপস্থিতিতে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
পাশাপাশি কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সকল শ্রেণিপেশার মানুষ ও নিরাপত্তাকর্মীদের জরুরি প্রাথমিক চিকিৎসা সেবা দিতে ভোর ৬টা থেকে অ্যাম্বুলেন্স ও ওষুধ নিয়ে প্রস্তুত ছিল রেড ক্রিসেন্ট মেডিকেল টিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights