ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলে ফ্রি মেডিকেল ক্যাম্প

টাঙ্গাইল প্রতিনিধি

ভাষা শহীদদের স্মরণে টাঙ্গাইলের সখীপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ও চক্ষু ক্যাম্প। বুধবার সখীপুর উপজেলার হাতিবান্ধা গ্রামে তালিমঘরে দিনব্যাপী বিনামূল্যে এ চিকিৎসা সেবার আয়োজন করে কিডনি অ্যাওয়ারনেস মনিটরিং অ্যান্ড প্রিভেনশন সোসাইটি (ক্যাম্পস)।

সখিপুর ছাড়াও আশপাশের উপজেলার প্রায় তিন হাজার রোগীর মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ ডাক্তাররা। এ ছাড়াও রোগীদের বিনামূল্যে ওষুধ সরবরাহ ও প্রায় তিনশো রোগীকে চোখের ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপনের জন্যে প্রাথমিকভাবে বাছাই করে আয়োজকরা।

অধ্যাপক ডা. এমএ সামাদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। বিশেষ অতিথি ছিলেন পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. ফারুক আহমেদ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আলমগীর চৌধুরী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব মুহাম্মদ আওলাদ হোসেন, অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ আমিন শরীফ সুমন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সখীপুর পৌরসভার মেয়র আবু হানিফ আজাদ, ক্যাম্পসের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. হারিসুল হকসহ বরেণ্য ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights