ভাষা সৈনিক মিয়া আব্দুল মতিনের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ভাষা সৈনিক মিয়া আব্দুল মতিন (৯৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার সকাল সাড়ে ৮টায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মিয়া মতিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার টনকী গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।

৫২ সালে ভাষা সৈনিক মিয়া মতিন উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিলেন। ১৯৫২ সালের ২৩ ফেব্রুয়ারি তাকে নিজ বাড়ি থেকে আটক করার পর দুই মাস জেল খাটেন।
জেল থেকে বের হয়েও ভাষার জন্য সভা সমাবেশ করেন মিয়া মতিন। জীবিত থাকাকালীন তিনি একাধিকবার ভাষা সৈনিক হিসেবে সম্মাননা পান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights