ভিকারুননিসার কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না

অনলাইন ডেস্ক

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেকা রায় চৌধুরী। তিনি বলেন, এই প্রতিষ্ঠানের কোনো শিক্ষক কোচিং করাতে পারবেন না। এর এর ব্যত্যয় হলে অভিযুক্ত শিক্ষককে কারণ দর্শানোর চিঠি দেওয়া হবে। এরপর তদন্ত কমিটি করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন অধ্যক্ষ কেকা রায় চৌধুরী।

সম্প্রতি ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিতের শিক্ষক মুরাদ হোসেন সরকারের বিরুদ্ধে প্রাইভেট কোচিংয়ের সময় যৌন নির্যাতনের অভিযোগ ওঠে। এটা নিয়ে এখন উত্তাল ভিকারুননিসা। ওই শিক্ষককে বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।
সোমবার রাতে গভর্নিং বডির বৈঠকে শিক্ষক মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর তাকে গ্রেফতার করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights