ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল, সম্পাদক মারুফ
কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) পালাবদল হয়েছে। মঙ্গলবার সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফসহ ১১ জনের কমিটি ঘোষণা দেয় কার্যনির্বাহী কমিটির ১৬তম সভার জুরিবোর্ড।
জুরিবোর্ডের সদস্য ও উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে ২০২৪-২৫ বর্ষের জন্য ১১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন, সদ্য সাবেক সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক সাফায়েত উল্লাহ মিয়াজীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সাংবাদিক সমিতির (কুভিকসাস) কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়েছে। সংগঠনের জুরি বোর্ড সদস্য ও উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে ১১ সদস্যকে ২০২৪-২৫ বর্ষের জন্য অনুমোদন দেওয়া হলো।
সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম সুমন (সাপ্তাহিক আমোদ), সহ-সভাপতি সাইমুম ইসলাম অপি (দৈনিক কুমিল্লার কাগজ), সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ (বাংলা ট্রিবিউন), যুগ্ম-সাধারণ সম্পাদক সজিব মাহমুদ (দৈনিক রূপসী বাংলা), সাংগঠনিক সম্পাদক মাকছুদুর রহমান (আকাশ টিভি), প্রচার ও প্রকাশনা সম্পাদক আল আমিন কিবরিয়া (দৈনিক শিরোনাম), দফতর হাসিবুল ইসলাম সজিব (সকালের শিরোনাম), অর্থ সম্পাদক মো. রাকিব হোসেন (সমতট টিভি)। নির্বাহী সদস্য খলিলুর রহমান, সদস্য ইয়াসমিন আক্তার মিম, সদস্য মো. তামিম হোসেন।
নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম সুমন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মারুফ বলেন, ‘ভিক্টোরিয়া কলেজের গৌরবময় ইতিহাস তুলে ধরতে সাংবাদিক সমিতি যে ভূমিকা রেখেছে, সেই ধারা অব্যাহত রাখবো।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ২০ মার্চ প্রতিষ্ঠা লাভ করে কুভিকসাস। কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষ এ সংগঠনের পৃষ্ঠপোষক। অধ্যক্ষ নির্বাচিত দু’জন শিক্ষা কর্মকর্তা কুভিকসাসের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।
