ভিমরুলির ভাসমান বাজারে মার্কিন রাষ্ট্রদূত, মুগ্ধ হলেন পেয়ারার স্বাদে

অনলাইন ডেস্ক

লঞ্চে করে ব‌রিশাল গে‌ছেন বাংলা‌দে‌শে নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। সেখানে তি‌নি ভিমরুলি ভাসমান বাজার পরিদর্শন করেছেন। বাজারে নৌকায় ঘুরেছেন আর পেয়ারার স্বাদ উপ‌ভোগ ক‌রে‌ছেন মার্কিন রাষ্ট্রদূত।

রবিবার মা‌র্কিন দূতাবা‌সের ফেসবু‌ক পেজে দু‌টি পো‌স্টে এসব তথ্য জানা‌নো হয়েছে।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেনকে উদ্ধৃতি দি‌য়ে এক‌টি পো‌স্টে বলা হ‌য়, নদীপথে লঞ্চে করে অপরূপ জলপথের এই জনপদ ঘুরে দেখছি। বরিশালে এসে ভালো লাগছে।

আরেক পো‌স্টে বলা হ‌য়ে‌ছে, ভিমরুলি ভাসমান বাজারে নৌকায় ঘুরে আর পেয়ারার স্বাদ নিয়ে চমৎকার সময় কাটিয়েছেন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights