ভিয়েনায় শেখ হাসিনার জন্মদিন উদযাপন

আনিসুল হক, ভিয়েনা (অস্ট্রিয়া)

জাতির জনক বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার ডেজনারটাসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অস্ট্রিয়া আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আক্তার হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি ও অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী সাংবাদিক এম. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন, সর্ব ইউরোপিয়ান মুক্তিযোদ্ধা সংসদের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বায়জীদ মীর।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সহ-সভাপতি রুহী দাস সাহা, মিজানুর রহমান শ্যামল, যুগ্ম-সাধারণ সম্পাদক শাহ কামাল, অস্ট্রিয়া আওয়ামী লীগ নেতা আহমেদ ফিরুজ, সাইফুল ইসলাম জসিম, শফিকুর রহমান বাবুল, মনোয়ার পারভেজ, মাহাবুব খান শামীম, কাঞ্চন মোল্লা, জহিরুল ইসলাম তুহিন, অস্ট্রিয়া বঙ্গবন্ধু পরিষদের সভাপতি রবিন মোহাম্মদ আলী প্রমুখ।

অনুষ্ঠানে এম. নজরুল ইসলাম বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা মানুষের আস্থার প্রতিদান দিতে জানেন। বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার শাসনামলেই দেশের মানুষ ভাল থেকেছে। বাংলাদেশ বিশ্বের দরবারে ইতিবাচক একটি দেশ হিসেবে নিজেদের পরিচয় তুলে ধরেছে।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা জানেন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে। জানেন ধ্বংসস্তুপের ভেতর থেকেই জীবনের জয়গান গেয়ে মানুষকে প্রাণিত করতে। তাই তো মানুষকে নিয়ে তিনি চলছেন কল্যাণ ও অগ্রগতির পথে। তাঁর নেতৃত্ব বাংলাদেশের জন্য আশীর্বাদ।’

অনুষ্ঠানের শেষপর্বে জননেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights