ভিলাকে ইউরোপা লিগ জিতিয়ে কোচ হিসেবে এমেরির রেকর্ড

অনলাইন ডেস্ক

জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে হারিয়ে ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাস্টন ভিলা। এর মাধ্যমে প্রায় ৪৪ বছর পর অ্যাস্টন ভিলার ইউরোপে শিরোপাখরা কাটল। আর এর মাধ্যমে কোচ হিসেবে রেকর্ড গড়েছেন উনাই এমেরি।

ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির এটি পঞ্চম শিরোপা। ইউরোপের হিসেবে তার চেয়ে বেশি ট্রফি কোনো কোচের নেই, তার মতো ৫টি করে ট্রফি আছে কার্লো আনচেলত্তি ও জোসে মরিনহোর। এমেরির ইউরোপা লিগের তিনটিই সেভিয়ার হয়ে, অন্য আরেকটি ভিয়ারিয়ালের হয়ে।

বুধবার তুপরাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলেছে ভিলা। ৪০ মিনিটে প্রথম গোলটি পায় তারা। কর্নার থেকে ছোট পাসের দারুণ পরিকল্পনায় মরগ্যান রজার্স বক্সের দূর প্রান্তে চমৎকার ক্রস দেন, যেখানে দৌড়ে এসে ভলিতে বল জালে পাঠান ইউরি তিয়েলেমান্স।

দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ে জন ম্যাকগিন বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার কাছে। তিনি বক্সের বাইরে থেকে বা পায়ের অসাধারণ বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন।

৫৮তম মিনিটে রজার্সের গোল ফ্রেইবুর্গের ভেতরে ঢোকানো শেষ পেরেক। বুয়েন্দিয়ার নিচু ক্রসে পা বাড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। দ্বিতীয় বড় ফাইনাল খেলতে নামা ফ্রেইবুর্গ শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights