ভিসা জটিলতা কাটিয়ে দলে যোগ দিচ্ছেন নাসুম-নাহিদ

অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে আজ (বুধবার) থেকে নতুন সিরিজে নেমেছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামলেও এখনও স্কোয়াডে থাকা দুই ক্রিকেটার নাসুম আহমেদ ও নাহিদ রানা দেশে আটকে আছেন। অবশেষে তাদের ভিসা জটিলতা কেটেছে।

আগামীকাল সংযুক্ত আরব আমিরাতের ফ্লাইট ধরবেন নাহিদ ও নাসুম। বিসিবি সূত্রে বিষয়টি জানানো হয়েছে। এর আগে নির্ধারিত সময়ে আমিরাতের ভিসা না পাওয়ায় দলের সঙ্গে দেশটিতে যেতে পারেননি নাসুম-রানা। ফলে তাদের ছাড়াই ১৩ জনের দল থেকে একাদশ গড়তে হয়েছে টাইগারদের।
আফগান সিরিজ দিয়ে প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা। মূলত কাঁধের চোট থাকায় তানজিম হাসান সাকিবকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। এ ছাড়া প্রায় এক বছর পর দলে সুযোগ পেয়েছেন আলোচিত স্পিনার নাসুম আহমেদ। চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের পরবর্তী সিরিজেই তিনি দলে ফিরলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights