ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি

কুমিল্লা প্রতিনিধি

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আবুল কাশেম খান সভাপতি ও মো. মনির হোসেন সাধারণ সম্পাদক এবং মো. সাইফুল ইসলাম খানকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।

গতকাল শনিবার (৩ মে) বিকালে নগরীর রাজবাড়ীস্থ সমিতির কার্যালয়ে ত্রি-বার্ষিক সম্মেলনে সদস্যদের সম্মতিক্রমে এ কমিটি নির্বাচিত হয়।

সমিতির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, জেলা কমিটির সভাপতি আবদুল কাদের। এতে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. তাজুল ইসলাম লিটন। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন কুমিল্লা জেলার সাবেক সভাপতি আবুল হাসেম মজুমদার, কমিশনার ছিলেন কুমিল্লা জেলার সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুর রহিম ও সাবেক নির্বাহী সদস্য মো. রমজান আলী।

অনুষ্ঠান পরিচালনা করেন সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম খান। এর আগে সকালে সমিতির কার্যালয়ে ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। শিগগিরই ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights