ভূমি দস্যু গংদের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

আব্দুস সালাম, দিনাজপুর প্রতিনিধি ঃ

দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন সদরের গোসাইপুর. সুইহারি খালপাড়া. রামনগর এবং ধামাহার এলাকায় সর্বস্তরের সাধারণ মানুষ।
আজ বৃহস্পতিবার সকালে প্রেস ক্লাবে সামনে এলাকাবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকার ভুক্তভোগী পরিবারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, গোসাইপুর এলাকার আওয়ামী ফ্যসিস্ট মোক্তার হোসেন ও তার সহযোগী ফরিদ কাদেরি এবং সুবাস গংদের দীর্ঘদিন ধরে এলাকায় সরকার দলীয় কিছু পাতি নেতাদের প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল ও নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছেন। তাদের অত্যাচারে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছেন। ভুক্তভোগীরা জমি ফেরত পাওয়া এবং নিজেদের জানমালের নিরাপত্তার জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সমাবেশে বক্তব্য রাখেন গোসাইপুর এলাকার জামাল উদ্দীন. সাজু. সুইহারি এলাকার জহুরুল হক জুয়েল. খালপাড়া এলাকার জমির. সাখওয়াত.শাহীন. নাসিমা বেগম প্রমুখ। এবং ভুক্তভোগী পরিবারের সদস্যরা
বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মোক্তার হোসেন আনারুল.ভুট্টু.ফরিদ কাদেরি সুবাস তার সহযোগীদের আইনের আওতায় এনে দখলকৃত জমি প্রকৃত মালিকদের ফিরিয়ে না দিলে আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights