ভূমি মেলা উপলক্ষে সোনারগাঁয়ে র‌্যালি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি’- প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে, ভূমিসেবা জনসাধারণের দোরগোড়ায় পৌঁছে দিতে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ভূমি মেলা উপলক্ষে বর্ন্যাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে রবিবার (২৫ মে) সকালে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।
র‌্যালি শেষে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী কমিশনার (ভূমি) মনজুর মোর্শেদ , সহকারী কমিশনার (কাচঁপুর) সার্কেল সেগুফতা মেহনাজ সহ পৌরসভা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তাবৃন্দ।

এসময় বক্তারা বলেন, যেহেতু বাংলাদেশে অনলাইন ভূমি সেবা নতুন, এ ব্যাপারে মানুষ খুব বেশি সচেতন নয়। তাই স্বল্প সময়ের মধ্যে মানুষকে অনলাইন ভূমি সেবা সম্পর্কে অবহিত করতে বিভিন্ন ক্যাম্পেইন করা হবে, পাশাপাশি সবাইকে নিরবিচ্ছিন্ন সেবা প্রধানের লক্ষ্য উদ্বুদ্ধ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights