ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ঢাকাগামী নৈশ কোচের ধাক্কায় ওই নৈশকোচের হেলপার নিহত হয়েছেন। নিহত হেলপারের নাম আসাদুল ইসলাম (৩০)। শনিবার ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীরঝার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আসাদুল নাগেশ্বরী উপজেলার কচাকাটা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভুরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝার এলাকায় একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়েছিল। অপরদিকে ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচ দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে এসে সজোরে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই বাসের হেলপার আসাদুল নিহত হন। এ ব্যাপারে ভুরুঙ্গামারী থানা পুলিশের ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
