ভৈরবে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজন গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের ভৈরব থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বাঘা বাবু নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার ভোরে অভিযানটি চালায় র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের দলটি ভৈরব পৌরসভার চণ্ডিবের দক্ষিণপাড়া (১০ নং ওয়ার্ড) এলাকার আব্দুল মন্নাফ সরকারের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে ২৫৪ কেজি গাঁজা, ৬৭ বোতল ফেন্সিডিল, ২০৯ বোতল স্কাফ ও ৩৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় গ্রেফতার করা হয় আব্দুল মন্নাফের ছেলে আমির হামজা ওরফে বাঘা বাবুকে (৩২)।
র‌্যাবের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী জানান, গ্রেফতার আমির হামজা ওরফে বাঘা বাবু দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য সংগ্রহ করে তার ঘরে সংরক্ষণ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিলেন মর্মে স্বীকার করেছেন। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী মামলা দিয়ে তাকে ভৈরব থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights