ভোটের দৃশ্যমানতা ও স্বচ্ছতা যেন তুলে ধরা হয় : সিইসি
অনলাইন ডেস্ক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। রবিবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে রাজধানীর শান্তিনগরে অবস্থিত হাবীবুল্লাহ্ বাহার ডিগ্রি কলেজ কেন্দ্রে তিনি ভোট দিয়েছেন।
ভোট প্রদান শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভোট দিয়ে ভালো লাগছে। ভোটের দৃশ্যমানতা এবং স্বচ্ছতা যেন তুলে ধরা হয়।’ এর আগে, সকাল ৮টায় দেশজুড়ে ৪২ হাজার ১০৩টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে টানা বিকেল ৪টা পর্যন্ত।
