ভোটে ‘ইতিবাচক অংশগ্রহণ’ দেখছে ইইউ পর্যবেক্ষক মিশন

অনলাইন ডেস্ক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে নাগরিকদের ‘অংশগ্রহণের আগ্রহকে ইতিবাচক’ বলছে ‘ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) ইলেকশন অবজারভেশন মিশন’।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভোটের চিত্র নিয়ে এ পর্যবেক্ষণ তুলে ধরেছেন মিশন প্রধান আইভার্স আইজাবস।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল কেন্দ্র পরিদর্শন করে তিনি বলেন, “আমরা ভোট পর্যবেক্ষণ করছি। এ ব্যাপারে আমরা ১৪ ফেব্রুয়ারি একটি প্রাথমিক প্রতিবেদন দেব।”

সারাদেশে ইউ মিশনের পর্যবেক্ষকদের কাছ থেকে তথ্য পাওয়ার কথা ‍তুলে ধরে তিনি বলেন, “বিশ্বাসযোগ্য পর্যবেক্ষণ প্রতিবেদন তৈরির জন্য ইতোমধ্যে আমরা তথ্য গোছানোর কাজ করছি।

“দুপুর পর্যন্ত ভোটে বাংলাদেশের জনগণের অংশগ্রহণের আগ্রহ ইতিবাচক দেখতে পাচ্ছি,” যোগ করেন আইভার্স আইজাবস।

ইইউ পর্যবেক্ষক মিশন পুরোপুরি নিরপেক্ষ অবস্থানে রয়েছে মন্তব্য করে তিনি বলেন, কোনও রাজনৈতিক প্রক্রিয়ায় তারা যুক্ত হননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights