ভোট গণনার ৪ ঘণ্টায় এগিয়ে বিজেপি জোট

অনলাইন ডেস্ক

ভারতে দেড় মাসেরও বেশি সময় ধরে চলা নির্বাচনি কার্যক্রম শেষে এবার চলছে ১৮তম লোকসভার ভোট গণনা। স্থানীয় সময় মঙ্গলবার সকাল আটটায় এই ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে বিকেলে ৫৪৩ আসনে ফল ঘোষণা করা হবে।

ভোট গণনার প্রথম চার ঘণ্টায় এখনো এগিয়ে আছে বিজেপি নেতৃত্বাধীন দেশটির ক্ষমতাসীন এনডিএ জোট।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের লাইভ আপডেটের (বাংলাদেশ সময় বেলা ১টা ২০ মিনিট) তথ্য অনুযায়ী, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে রয়েছে ২৯২টি আসনে। আর বিরোধী ‘ইন্ডিয়া’ জোট এগিয়ে ২৩১টি আসনে। অন্য দল এগিয়ে ১৮ আসনে।
৫৪৩ আসনের মধ্য দিল্লিতে সরকার গঠনের জন্য দরকার ২৭২ আসন।

এবার ৫৪৩ আসনে সাত ধাপে লোকসভা ভোট অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ এপ্রিল শুরু হয়েছিল ভোট পর্ব। শেষ হয় ১ জুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights