ভোলায় এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি

ভোলার দৌলতখানে জোবায়ের উদ্দিন জিতু নামের এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার বিকাল ৫টায় দৌলখান উপজেলার চর খলিফা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নিজ ঘর থেকে জিতুর ঝুলন্ত লাশ পুলিশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত জিতু ওই এলাকার শিক্ষক মো. জসিমের একমাত্র সন্তান ও দৌলতখান সরকারি আবু আবদুল্লাহ কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আশানুরূপ না হওয়ায় মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল। সেই হতাশা থেকেই আত্মহত্যা করেছে বলে জিতুর পরিবার থেকে জানানো হয়েছে।
তার স্বজনরা জানান, দীর্ঘদিন মাসসিকভাবে অসুস্থ থাকায় সে কারো সাথে খুব একটা মিশতো না। বৃহস্পতিবার ইংরেজি প্রথম পত্র পরীক্ষা ভাল না হওয়ায় তার মন খারাপ ছিল। দুপুর ১২টার দিকে ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। এদিকে আত্মহত্যার খবর শুনে দৌলতখান থানার এসআই মো. নজরুল ইসলাম লাশ উদ্ধার করেন।

সরকারি আবু আবদুল্লাহ কলেজের অধ্যক্ষ মতিউর রহমান গনমাধ্যমে জানান, জিতুকে কিছুদিন আগেই ঢাকা থেকে চিকিৎসা করে আনা হয়েছিল। জিতু মানসিকভাবে সুস্থ ছিল না।
দৌলতখান থানার অফিসার ইনচার্জ সত্য রঞ্জন খাসকেল গণমাধ্যমে জানান, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট করেছে। প্রকৃত বিষয় তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights