ভোলায় হেফাজতের সভাপতি আনাস, সম্পাদক তৈয়বুর

ভোলা প্রতিনিধি

মাওলানা আনাসকে সভাপতি এবং মাওলানা তৈয়বুর রহমানকে সেক্রেটারি করে ১০১ সদস্যের হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোলা জেলা শাখার কমিটি গঠিত হয়েছে।

আজ রবিবার বিকাল ৩ টায় বোরহানউদ্দিন মডেল মসজিদ মিলনায়তনে ভোলা জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়।

হেফাজতে ইসলাম বাংলাদেশের ভোলা জেলা নেতা মাওলানা আনাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা মাহফুজুল হক। বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব আজিজুল হক ইসলামাবাদী।
জেলা কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম সম্পাদক মাওলানা মিজানুর রহমান আজাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা জালাল উদ্দিন কাসেমী, প্রথম সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মান্নান এবং অর্থ সম্পাদক মাওলানা কবির আহমেদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights